1. admin@goyendanews.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউটিউবে সাফল্যের শিখরে খুলনার ১৩ বছরের রায়াত। মেট্রো স্টেশনের কাছে ভয়া’বহ বিস্ফো’রণে নিহত ৮, আহত ২৪ জেলা পরিষদের পুড়ে যাওয়া ফাইল উদ্ধার: খুলনায় প্রশাসনিক কর্মকর্তার সাধারণ ডায়েরি। দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার। মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট,র সম্পর্কিত শেয়ার হোল্ডার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত। দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গোয়েন্দা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

গোয়েন্দা রিপোর্ট।।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালন করা হয়েছে নিরাপদ সড়ক দিবস।জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পিকচার প্যালেস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে শুরু হয় আলোচনা সভা।এ সভায় বক্তারা বলেন, সড়কে নানা রকম সমস্যা রয়েছে। চালকের অদক্ষতা, ত্রুটিযুক্ত যানবাহন, সড়কের বেহাল অবস্থা সব দুর্ঘটনার কারন। তাই সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য সকলকে সচেতন হতে হবে। সভায় জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারি পরিচালক ইঞ্জি: ওসমান সরোয়ার আলম”।এছাড়াও সড়ক বিভাগ, নিরাপদ সড়ক চাই এর জেলা ও মহানগর শাখা, বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর