1. admin@goyendanews.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউটিউবে সাফল্যের শিখরে খুলনার ১৩ বছরের রায়াত। মেট্রো স্টেশনের কাছে ভয়া’বহ বিস্ফো’রণে নিহত ৮, আহত ২৪ জেলা পরিষদের পুড়ে যাওয়া ফাইল উদ্ধার: খুলনায় প্রশাসনিক কর্মকর্তার সাধারণ ডায়েরি। দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার। মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট,র সম্পর্কিত শেয়ার হোল্ডার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত। দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

গোয়েন্দা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

ক্রাইম রিপোর্টার :মনিরা মনি।
দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসের ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, দৈনিক ভোরের দর্পণের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, ২ নং ছোট মির্জাপুর রোড খুলনায় দীর্ঘ ১২ বছর যাবৎ সাংবাদিকতার কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিদিনের মত গত ২৪ অক্টোবর শুক্রবার পেশাগত দায়িত্ব পালন শেষে কার্যালয় বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরদিন ২৫ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে কার্যালয়ে এসে দেখে তার কার্যালয়ের মেইন দরজার তালা মারা থাকা সত্ত্বেও ভিতর থেকে দরজা লক করা রয়েছে, তাৎক্ষণিক বাড়ির মালিক ও পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ডেকে এনে বিষয়টি দেখান, বাড়ির মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা পরবর্তীতে অফিসের পিছন পাশে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে কে বা কাহারা অফিসের ভিতরে থাকা তিনটি টেবিলের সকল ড্রয়ার খুলে মূল্যবান কিছু কাগজপত্র এবং নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লবনচরা শাখার ১টি চেক বই নিয়ে যায় যার অ্যাকাউন্ট নাম ও চেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে। এছাড়াও ঘরের ভিতরে থাকা সাংবাদিকতা পেশার কাজে ব্যবহৃত একটি ভিডিও পেন ও ভয়েস রেকর্ডার চুরি করে নিয়ে গেছে।

এদিকে সাংবাদিকের কার্যালয়ে এ ধরনের চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন জনগনের মাঝে আতংক বিরাজ করছে।

খুলনা সদর থানার অফিসার ইনর্চাজ মো. শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা সহ চোরকে সনাক্তের চেষ্টা চলছে।

—————————————
মোঃ জাহাঙ্গীর আলম রায়হান
খুলনা ব্যুরো অফিস:
২ নং ছোট মির্জাপুর রোড খুলনা।
মোবাইল: ০১৭৬৬ ৬৫০ ৯৬১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর