1. admin@goyendanews.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউটিউবে সাফল্যের শিখরে খুলনার ১৩ বছরের রায়াত। মেট্রো স্টেশনের কাছে ভয়া’বহ বিস্ফো’রণে নিহত ৮, আহত ২৪ জেলা পরিষদের পুড়ে যাওয়া ফাইল উদ্ধার: খুলনায় প্রশাসনিক কর্মকর্তার সাধারণ ডায়েরি। দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার। মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট,র সম্পর্কিত শেয়ার হোল্ডার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত। দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

খুলনায় নূরুল ইসলাম দাদু ভাইর স্বরন সভায় মনা

গোয়েন্দা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

গোয়েন্দা রিপোর্ট।।খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন।

বক্তারা বলেন, এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা ও বিএনপির ভিত্তি নির্মাণে অগ্রদূত। তিনি ছিলেন একজন নীতিনিষ্ঠ, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ, যিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, মানবিকতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির কর্মীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।”

তারা আরও বলেন, দাদু ভাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছেন। ক্ষমতার লোভে নয়, জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন তিনি। তাঁর দেখানো নীতি ও আদর্শই খুলনার জাতীয়তাবাদী রাজনীতির ভিতকে শক্ত করেছে।

ওলামা দলের সদস্য সচিব মোঃ আল আমিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম

শফিকুল আলম মনা বলেন,ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা এক ধরনের ভণ্ডামি। ইসলাম শান্তি, সাম্য ও ন্যায়ের ধর্ম। কিন্তু জামায়াত ইসলাম ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এটি ইসলাম নয়, বরং ইসলামবিরোধী অপপ্রয়াস।

তিনি আরও বলেন,বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখলের রাজনীতি করে না। আমাদের রাজনীতি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। ধর্মের নামে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে।

মনা বলেন,“দাদু ভাই ছিলেন সত্যিকারের নৈতিক নেতা। তাঁর রাজনীতি ছিল আদর্শ, সততা ও জনগণের ভালোবাসায় গড়া। আমরা তাঁর দেখানো পথে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী (জুলু), মোল্লা খায়রুল ইসলাম, গাজী তফসির আহমেদ, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, ইসতিয়াক উদ্দিন লাভলু, জামাল হোসেন তালুকদার, চৌঃ শফিকুল ইসলাম হোসেন, এনামুল হক স্বজল, মহিলা দলের সৈয়দা নার্গিস আলী, আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফি সখা, এম এ জলিল, আক্তারুজ্জামান তালুকদার সজিব, মুনতাসির আল মামুন, আব্দুল মান্নান, জাকির ইকবাল বাপ্পী, মাসুদউল হক হারুন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, শেখ হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, গাজী আফসার উদ্দীন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল ওয়ারা, জামির হোসেন দিপু, আব্দুল কাদের মল্লিক, শেখ মেহেদী হাসান লিটন, মাজাহারুল ইসলাম রাসেল ও আব্দুস সালাম প্রমুখ।

সভা শেষে মরহুম নুরুল ইসলাম দাদু ভাইয়ে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর