1. admin@goyendanews.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউটিউবে সাফল্যের শিখরে খুলনার ১৩ বছরের রায়াত। মেট্রো স্টেশনের কাছে ভয়া’বহ বিস্ফো’রণে নিহত ৮, আহত ২৪ জেলা পরিষদের পুড়ে যাওয়া ফাইল উদ্ধার: খুলনায় প্রশাসনিক কর্মকর্তার সাধারণ ডায়েরি। দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার। মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট,র সম্পর্কিত শেয়ার হোল্ডার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত। দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

খুলনায় প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার

গোয়েন্দা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

খুলনা প্রতিনিধি।। খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে সাচ্চু কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাচ্চু কাজী শহীদুল্লাহ কাজীর ছেলে এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানিয়েছেন, দুই বছর আগে পূর্ব বণিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ হয়। এই বিবাহের কাজী ছিলেন সাচ্চু কাজী। তবে বিবাহের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই নেই। মেয়ের পরিবার এটি প্রতারণা মনে করে আদালতে মামলা করেন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরামনি। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে থানায় মামলা নং ৩৩ হিসাবে রেকর্ড করা হয়।

এসআই আব্দুল হাই আরও জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে, যেখানে আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর