1. admin@goyendanews.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউটিউবে সাফল্যের শিখরে খুলনার ১৩ বছরের রায়াত। মেট্রো স্টেশনের কাছে ভয়া’বহ বিস্ফো’রণে নিহত ৮, আহত ২৪ জেলা পরিষদের পুড়ে যাওয়া ফাইল উদ্ধার: খুলনায় প্রশাসনিক কর্মকর্তার সাধারণ ডায়েরি। দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড চলন্ত ইজিবাইকের মটরের সাথে ওড়না পেচিয়ে একজন মেয়ের মৃত্যু। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার। মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট,র সম্পর্কিত শেয়ার হোল্ডার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত। দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

নগরীতে মিলন নামে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা।

গোয়েন্দা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

খুলনা প্রতিনিধি :
খুলনায় এসিড পান করে আত্মহত্যা:
করেছেন আব্দুর রহমান মিলন (৪৫)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া বাগানবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার বিভিন্ন রিহ্যাবে চিকিৎসা নিলেও সুস্থ হতে পারেননি। সর্বশেষ দুই সপ্তাহ আগে তিনি রিহ্যাব থেকে বাড়ি ফেরেন। মাদকাসক্তির কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, রাত আটটার দিকে মিলন এসিড পান করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর